চাকদহে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার ১



নদিয়ার চাকদহ থানার পুলিশ অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১২ মে রাতে খবর পাওয়া যায় যে চাকদহ থানার অন্তর্গত বিষ্ণুপুর এলাকার হরিপুকুর বিলপাড় সংলগ্ন নির্জন স্থানে এক ব্যক্তি গুলি চালিয়েছে।

খবর পাওয়ার পরই চাকদহ থানার পুলিশ দ্রুত এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি সুকান্ত রায় (৪৬)-কে আটক করা হয়। তিনি হরিপুকুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশের দাবি, ধৃতের কাছ থেকে একটি দেশীয় তৈরি অবৈধ আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার হয়েছে। ঘটনায় অস্ত্র আইনে নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে।

ধৃতকে গ্রেফতার করে আজ আদালতে তোলা হয়েছে। পাশাপাশি পুলিশি হেফাজতের আবেদনও জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Post a Comment

Previous Post Next Post
Gram Barta Plus
Gram Barta Plus

🎧 LIVE FM RADIO




🔊 Volume