অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প: ১ জুন থেকে মহিলাদের অ্যাকাউন্টে মাসে ৩,০০০ টাকা, আবেদন নিয়ে বড় ঘোষণা।

রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে নতুন উদ্যোগ নিতে চলেছে সরকার। আগামী ১ জুন ২০২৬ থেকে চালু হতে চলেছে “অন্নপূর্ণা ভাণ্ডার” প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের প্রতি মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে অগ্নিমিত্রা পাল জানান, আবেদন প্রক্রিয়া অত্যন্ত সহজ রাখা হবে যাতে সাধারণ মানুষও কোনও সমস্যায় না পড়েন। তিনি বলেন, শিক্ষাগত যোগ্যতা এখানে বড় বাধা নয়। ওয়ান পাশ, টু পাশ কিংবা যাঁরা কখনও স্কুলে যাওয়ার সুযোগ পাননি, তাঁরাও এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন।

জানা গিয়েছে, আবেদন করার জন্য একটি বিশেষ অনলাইন পোর্টাল চালু করা হবে। সেই পোর্টালের মাধ্যমে খুব সহজেই আবেদন জমা দেওয়া যাবে। সরকারের লক্ষ্য, সমাজের সর্বস্তরের মহিলাদের এই প্রকল্পের আওতায় আনা।

সূত্রের খবর, আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও প্রয়োজনীয় পরিচয়পত্রের তথ্য জমা দিতে হতে পারে। যদিও আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে বিস্তারিত নির্দেশিকা খুব শীঘ্রই প্রকাশ করা হবে।

রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ঘোষণা ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। অনেকের মতে, এই প্রকল্প মহিলাদের আর্থিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

Post a Comment

Previous Post Next Post
Gram Barta Plus
Gram Barta Plus

🎧 LIVE FM RADIO




🔊 Volume