নোয়াপাড়ায় ভোটের শেষ লগ্নে উত্তেজনা, ছাপ্পা ভোটের অভিযোগে তৃণমূল-বিজেপি সংঘর্ষ।

নোয়াপাড়ায় ভোটের শেষ লগ্নে উত্তেজনা, ছাপ্পা ভোটের অভিযোগে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

নোয়াপাড়া বিধানসভা এলাকার ১২০ নম্বর বুথে ভোটের শেষ লগ্নে ব্যাপক উত্তেজনা ছড়াল। ছাপ্পা ভোটের চেষ্টাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা থেকে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে খবর, দিনের শুরুতেই ওই বুথ দখল করে নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এরপর বিজেপি পক্ষ অভিযোগ তোলে যে বুথে ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং তা সংঘর্ষের রূপ নেয়।
বিজেপি কর্মীদের দাবি, “তৃণমূলের গুন্ডারা বুথে ঢুকে জোর করে ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করছিল। প্রতিবাদ করতেই আমাদের ওপর চড়াও হয় এবং ‘মারব-কাটব’ বলে হুমকি দেয়।”

অন্যদিকে, তৃণমূলের তরফে পাল্টা অভিযোগ, বিজেপিই অশান্তি ছড়ানোর চেষ্টা করছে এবং ভোট প্রক্রিয়া ব্যাহত করতে উস্কানি দিচ্ছে।

ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। ভোটের শেষ পর্যায়ে এমন ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

أحدث أقدم
Gram Barta Plus
Gram Barta Plus

🎧 LIVE FM RADIO




🔊 Volume