Top News

উড়িষ্যা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ শামশেরগঞ্জের কামালপুরের করিম শেখ — চিন্তায় পরিবার, খোঁজে প্রশাসন

মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ থানার কামালপুর গ্রামের বাসিন্দা করিম শেখ গত প্রায় ৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন। উড়িষ্যার ব্যান্ডেগ্রাম এলাকা থেকে বাড়ি ফেরার পথে তাঁর সঙ্গে পরিবারের শেষবার যোগাযোগ হলেও এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবার।

পরিবার সূত্রে জানা যায়, করিম শেখ স্থানীয় কন্ট্রাক্টর বকুলের অধীনে রাজমিস্ত্রির কাজ করতেন। রোজার ঈদের কয়েকদিন পর তিনি কাজের উদ্দেশ্যে উড়িষ্যার ব্যান্ডেগ্রামে যান এবং সেখানে প্রায় দুই মাস কর্মরত ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে তাঁকে বাড়ি ফেরার জন্য বাসে তুলে দেন কন্ট্রাক্টর বকুল।

এরপর পরিবারের সঙ্গে শেষবার যোগাযোগের পর তিনি আর বাড়ি পৌঁছাননি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান না পেয়ে শামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নিখোঁজ করিম শেখের পরিবারে নেমে এসেছে গভীর উদ্বেগ। স্ত্রী, তিন সন্তান এবং বৃদ্ধ মা প্রতিদিন তাঁর ফেরার অপেক্ষায় দিন গুনছেন। বড় মেয়ের বয়স ১৯ বছর। আর্থিকভাবে দুর্বল এই পরিবারের একমাত্র উপার্জনকারী করিম শেখ নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তাঁদের বসবাসের বাড়িটিও পুরনো টিনের তৈরি, যা পরিবারের আর্থিক অবস্থার প্রতিচ্ছবি বহন করে।

ঘটনায় এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপকভাবে করিম শেখের সন্ধান চেয়ে আবেদন জানানো হচ্ছে। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসন দ্রুত সক্রিয় তদন্ত চালিয়ে নিখোঁজ ব্যক্তির সন্ধান বের করুক।

যদি কেউ করিম শেখের কোনো সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিকটবর্তী থানায় অথবা নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করুন।

📞 যোগাযোগ: 9002179091 / 8926335072

Post a Comment

أحدث أقدم
Gram Barta Plus
Gram Barta Plus

🎧 LIVE FM RADIO




🔊 Volume