মুর্শিদাবাদে নৃশংসতা! অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু, শাশুড়ি-দেওরের বিরুদ্ধে অভিযোগ।

রিপোর্টার: জাফোর হোসেন

📍 নিউজ রিপোর্ট:

মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার সারগাছি খিদিরপুর দহকুলা গ্রামে এক চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক ঘটনা সামনে এসেছে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক গৃহবধূর।

মৃতার নাম মাসুদা খাতুন। প্রায় সাড়ে ছয় বছর আগে তাঁর বিয়ে হয় স্থানীয় বাসিন্দা রুবেল শেখের সঙ্গে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই শাশুড়ি, দেওর ও দেওরের স্ত্রীর সঙ্গে পারিবারিক অশান্তি লেগেই থাকত।

অভিযোগ, কয়েকদিন আগে সেই অশান্তিই ভয়ঙ্কর রূপ নেয়। শাশুড়ি ও দেওর মিলে মাসুদা খাতুনের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে দাবি। গুরুতর আহত অবস্থায় তাঁকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে ICU-তে কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শেষমেশ তিনি মারা যান।

মৃতার স্বামী রুবেল শেখ জানিয়েছেন, মৃত্যুর আগে তাঁর স্ত্রী নিজ মুখে এই ঘটনার কথা জানিয়েছেন। তিনি এই ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন।

এই নৃশংস ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সমাজের বিভিন্ন মহল থেকে ঘটনার তীব্র নিন্দা করা হচ্ছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি উঠছে।


গোটা সমাজের জন্য এক গভীর সতর্কবার্তা—পারিবারিক হিংসার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।

Post a Comment

Previous Post Next Post
Gram Barta Plus
Gram Barta Plus

🎧 LIVE FM RADIO




🔊 Volume