১৫-১৭ জুন ‘জনকল্যাণ শিবির’: রাজ্য সরকারের বার্তা পৌঁছাল সাধারণ মানুষের মোবাইলে
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগামী ১৫ থেকে ১৭ জুন ২০২৬ পর্যন্ত রাজ্যজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে ‘জনকল্যাণ শিবির’। এই উপলক্ষে সাধারণ মানুষের মোবাইলে একটি সরকারি বার্তা পাঠানো হয়েছে, যেখানে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য নিকটবর্তী শিবিরে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
সরকারি বার্তায় জানানো হয়েছে, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পেতে আগ্রহী নাগরিকদের সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে নিজেদের নিকটবর্তী জনকল্যাণ শিবিরে যেতে হবে। এছাড়াও, বিস্তারিত তথ্য জানার জন্য সংশ্লিষ্ট পৌরসভা বা ব্লক অফিসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই শিবিরের মাধ্যমে বিভিন্ন সরকারি পরিষেবা ও প্রকল্পের সুবিধা আরও দ্রুত এবং সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। ইতিমধ্যেই বহু নাগরিকের মোবাইলে এই বার্তা পৌঁছেছে, ফলে শিবিরকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
Post a Comment