গত ১০ মে ২০২৬ তারিখে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল কালিয়াচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালিয়াচক থানার অন্তর্গত জলালপুর এলাকার বরানগর ডাঙ্গার বাসিন্দা জাহাঙ্গির বাদশা নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশি তৈরি ওয়ান শাটার আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। সমস্ত আইনি প্রক্রিয়া মেনে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনায় কালিয়াচক থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
Post a Comment