সূত্রের দাবি, দিল্লিতে থাকাকালীন সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে জ্ঞানেশ কুমারের। বৈঠকে প্রশাসনিক ও রাজ্য-সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে বিধানসভা ভোটের আবহে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে বাংলা রাজনীতি। একের পর এক কেন্দ্রীয় নেতৃত্বের রাজ্য সফর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘন ঘন উপস্থিতি রাজনৈতিক পারদ চড়াচ্ছে। শাসক-বিরোধী তরজায় ‘পরিবর্তন’-এর বার্তা জোরাল হচ্ছে।
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ কোনও ঘোষণা হয় কিনা, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। রাজ্যের উন্নয়ন প্রকল্প, আর্থিক বকেয়া এবং কেন্দ্র-রাজ্য সম্পর্কের সমীকরণ—সব মিলিয়ে বাজেটের দিন মুখ্যমন্ত্রীর দিল্লি সফরকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।