ভারত–বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করতে গিয়ে বড় সাফল্য পেল জঙ্গিপুর পুলিশ ফাঁড়ি। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করেছে জঙ্গিপুর পুলিশ।
ধৃত তিনজনের বাড়ি বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বলে পুলিশ সূত্রে জানা গেছে। সীমান্ত অতিক্রম করে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আজই তাদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হবে। এই ঘটনার পেছনে কোনো বড় চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় সীমান্ত নিরাপত্তা নিয়ে আরও সতর্ক হয়েছে প্রশাসন।