Type Here to Get Search Results !

Subscribe Us

কাঁচরাপাড়ায় বিজেপির সাংবাদিক সম্মেলন।

বিজপুরে দুর্নীতির নথি প্রকাশ প্রাক্তন বিধায়কের

কাঁচরাপাড়া, নিজস্ব সংবাদদাতা: 
রাজ্য রাজনীতিতে দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়। তবে বুধবার কাঁচরাপাড়ায় সেই অভিযোগকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল বিজেপি। ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি বিধায়ক শীলভদ্র দত্তের উদ্যোগে বিজপুর এলাকার একাধিক দুর্নীতির নথি প্রকাশ্যে আনা হয়।
ব্যারাকপুর জেলা বিজেপি সম্পাদক তিওয়ারির বাসভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শীলভদ্র দত্ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটি তথাকথিত ‘চার্জশিট’ বা অভিযোগপত্র সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
শীলভদ্র দত্তের দাবি, গত কয়েক বছরে বিজপুর ও সংলগ্ন এলাকায় উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে। সাধারণ মানুষকে উন্নয়নের স্বপ্ন দেখিয়ে প্রকৃতপক্ষে তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, এই দুর্নীতির সমস্ত তথ্য ও নথি তাঁদের কাছে রয়েছে এবং প্রয়োজনে তা তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হবে।
এদিনের সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতৃত্ব দাবি করেন, রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এখন সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়ে উঠছে। তারা এই বিষয়টি নিয়ে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন।
যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এই অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad