Type Here to Get Search Results !

Subscribe Us

কাজ করল না ল্যান্ডিং গিয়ার, রানওয়েতে আছড়ে পড়ল নাসার বিমান।

আগুন ও কালো ধোঁয়ায় ঢাকল এলাকা, ভাইরাল দুর্ঘটনার ভিডিয়ো

সাম্প্রতিক সময়ে একের পর এক বিমান দুর্ঘটনার খবরের আবহে এবার প্রকাশ্যে এল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার একটি গবেষণা বিমানের দুর্ঘটনার ভিডিয়ো। মঙ্গলবার আমেরিকার টেক্সাসে জরুরি অবতরণের সময় রানওয়েতে আছড়ে পড়ে নাসার ওই বিমানটি। মুহূর্তের মধ্যেই বিমানে আগুন ধরে যায় এবং চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি গ্রামবার্তা প্লাস।


সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি নাসার ডব্লিউবি-৫৭ মডেলের একটি গবেষণা বিমান। উচ্চতায় দীর্ঘ সময় উড়ানের জন্য তৈরি এই বিমানটি ছ’ঘণ্টারও বেশি সময় আকাশে থাকতে সক্ষম। মঙ্গলবার হিউস্টনের কাছে এলিংটন বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে।
অবতরণের সময় বিমানের ল্যান্ডিং গিয়ার না খোলায় রানওয়ের উপর পেটের দিক দিয়ে পিছলে যায় বিমানটি। সেই সময় বিমানের নীচে থেকে স্ফুলিঙ্গ ছিটকে পড়ে এবং একাংশে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকলকর্মীরা। শুরু হয় উদ্ধার ও আগুন নেভানোর কাজ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে। এই দুর্ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যদিও সেই ভিডিয়োর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
নাসার তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad