Type Here to Get Search Results !

Subscribe Us

দিল্লিতে শিশুকে গণধর্ষণ! দিশাহারা মা ছেলের কীর্তি দেখে, অভিযুক্তকে নিজেই তুলে দিলেন পুলিশের হাতে।

দিল্লিতে শিশুকে গণধর্ষণ! দিশাহারা মা ছেলের কীর্তি দেখে, অভিযুক্তকে নিজেই তুলে দিলেন পুলিশের হাতে।


এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি বাধা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

দিল্লিতে ৬'বছরের শিশুকে গণধর্ষণের অভিযোগে তিন নাবালককে আটক করেছে পুলিশ।তিন জনেরই বয়স ১৫ বছরের নীচে। অভিযোগ, শিশুকন্যাকে একটি বাড়ির ছাদে নিয়ে গিয়েছিল তিন কিশোর।  তাদের মধ্যে এক জনের মা ছেলের কীর্তি দেখে নিজেই তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

উত্তর-পূর্ব দিল্লির ভজনপুরা এলাকার ঘটনা। নির্যাতিতার পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় গত ১৮ জানুয়ারি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েই তারা পদক্ষেপ করে। নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হয় এবং অভিযুক্তদের আটক করা হয়। অভিযুক্ত তিন কিশোরের বয়স যথাক্রমে ১৩, ১৪ এবং ১৫ বছর। তারা একই পাড়ার বাসিন্দা। অভিযুক্তদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন নির্যাতিতার মা। বলেছেন, ''আমার মেয়ের অবস্থা দেখে ওদের মধ্যে এক জনের মা নিজেই ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। আমি ওদের কঠোর, দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad