Type Here to Get Search Results !

Subscribe Us

পেট্রোল–ডিজেলের সংকটে চিন্তায় সাধারণ মানুষ, নদীয়া–মুর্শিদাবাদে পাম্পে লম্বা লাইন।

রিপোর্টার: জাফোর হোসেন
নদীয়া ও মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় হঠাৎ করেই পেট্রোল ও ডিজেলের ঘাটতি দেখা দেওয়ায় উদ্বেগে পড়েছেন সাধারণ মানুষ ও গাড়ি চালকরা। জেলার একাধিক পেট্রোল পাম্পে তেল না থাকায় অনেককেই খালি হাতে ফিরতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি পেট্রোল পাম্পে সম্পূর্ণভাবে তেলের স্টক শেষ হয়ে গেছে। আবার যে দু-একটি পাম্পে তেল পাওয়া যাচ্ছে, সেখানে সকাল থেকেই দীর্ঘ লাইন পড়ে যাচ্ছে গাড়ির। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, অটো ও ছোট বড় ট্রাক—সব ধরনের যানবাহন চালকরাই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার চেষ্টা করছেন।
অনেক সাধারণ মানুষ ভবিষ্যতের কথা ভেবে বোতল ও ক্যান নিয়ে পেট্রোল মজুত করতেও দেখা যাচ্ছে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। পাম্পগুলিতে বাড়তি চাপ তৈরি হওয়ায় দ্রুত তেলের স্টক ফুরিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পাম্প কর্মীরা।
গাড়ি চালকদের অভিযোগ, হঠাৎ করেই এই তেলের সংকট তৈরি হওয়ায় দৈনন্দিন কাজকর্মে সমস্যার মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে পণ্যবাহী গাড়ি ও যাত্রীবাহী গাড়ির চালকদের মধ্যে উদ্বেগ বেড়েছে।
তবে ঠিক কী কারণে এই তেলের ঘাটতি তৈরি হয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ ও গাড়ি চালকরা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad