মুর্শিদাবাদের সুতির সাদিকপুর এলাকায় ভোটার তালিকা থেকে একই পরিবারের ৯ জনের নাম ডিলিট হয়ে যাওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সাদিকপুর অঞ্চলের ২৭৫ নম্বর বুথে এই ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ও আতঙ্কে পড়েছে গোটা পরিবার।
পরিবার সূত্রে জানা যায়, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের মধ্যে রয়েছেন সূর্য চন্দ্র দাস, চাঁদ কুমার দাস, সদাগর দাস, কর্ণ দাস, ঋজু দাস (২৩), ময়না দাস (২৬), শিখা দাস (২৪), চয়নিকা দাস (২৪) এবং ইস্মিতা দাস (৩৪)। পরিবারের দাবি, তারা দীর্ঘদিন ধরেই ভোট দিয়ে আসছেন। হঠাৎ করে ভোটার তালিকায় নাম ডিলিট দেখানোয় তারা চরম উদ্বেগে পড়েছেন।
পরিবারের সদস্যরা জানান, “আমরা ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও আমাদের ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হয়েছে। আমরা দিনমজুরির কাজ করে সংসার চালাই। চার ভাই শ্রমিকের কাজ করি। আমাদের ছেলেমেয়েদের নামও তালিকা থেকে বাদ পড়েছে। এখন কী করব বা কোথায় যাব কিছুই বুঝতে পারছি না।”
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জঙ্গিপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সুপ্রিয় দাস। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। পরিবারটি বহু বছর ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছে। এমনকি সম্প্রতি তারা ‘ঘরের টাকা’ও পেয়েছে। অথচ হঠাৎ করে একই পরিবারের ৯ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়া সন্দেহজনক। তারা ইতিমধ্যেই SIR হিয়ারিংয়ের জন্য আবেদন জমা দিয়েছেন। প্রায় ২০–২৫ বছর ধরে যারা ভোট দিয়ে আসছেন, তাদের নাম একসঙ্গে ডিলিট হওয়া ভাবনার বিষয়।”
ঘটনায় ক্ষুব্ধ পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন। এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সাদিকপুর এলাকার তৃণমূল কংগ্রেস নেতা সোহাদেব দাস, হেরা লাল দাস এবং রামকৃষ্ণ